Welcome to BAFSCB~2k24 Batch

BAF SHAHEEN COLLEGE, BOGURA


Explore Alumni

Success Stories

Inspiring journeys of our alumni making an impact

tafi

আসসালামু আলাইকুম অবশেষে আমার এডমিশন জার্নি শেষ হলো। আমার স্বপ্নের ইউনিভার্সিটি ছিল DU । DU পরীক্ষা দিয়ে আসার পর যখন আমি বুঝতে পারলাম যে আমার এখানে হবে না তখন আমি অনেক ভেঙে পরি। একের পর এক পরীক্ষা দেওয়ার পর যখন কোথাও হয় না তখন হতাশা আরো বেড়ে যায়। কিন্তু আমার বাবা আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দেন।তার বিশ্বাস ছিল আমি পারবোই। বাবা মার কথা ভেবে আমি আবার চেষ্টা শুরু করলাম অবশেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলাম। সূরা আনফাল এর ৭০ নাম্বার আয়াত এর কথা মনে পরে যায় আল্লাহ তায়ালা বলেছেন, ""অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম "। বর্তমানে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছি। তাই ছোট ভাই বোনদের একটা কথাই বলতে চাই নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে দাও যেটা তোমার নসিবে আছে সেটা তুমি পাবে ইনশাল্লাহ!”

Fisheries , Bangladesh Agricultural University

IMG-20251214-WA0000-1

"Admission journey জীবনের এক কঠিন অধ্যায়। শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভেবেছিলাম হয়তো আর কিছুই করতে পারব না। তবে বাবা- মা সবসময় সাহস জুগিয়েছিল । হাল ছাড়িনি পরিশ্রম চালিয়ে যাই। আল্লাহর অশেষ রহমতে অবশেষে কৃষি গুচ্ছে চান্স হয়।এই সময়টাতে যত অভিজ্ঞতা হয়েছে সারাজীবন কাজে লাগবে। ছোট ভাই বোনদের বলতে চাই ধৈর্য আর বিশ্বাস রেখে পরিশ্রম করে যেতে হবে, যা তোমার জন্য নির্ধারিত তা অবশ্যই আসবে।

Agriculture , Patuakhali Science & Technology University

-->